একটি বিতর্কিত বিশ্বকাপ ফুটবল ১৯৭৮

১৯৭৮ সালের বিশ্বকাপ, এক কলঙ্কিত অধ্যায়!!!
ছোটখাটো বিতর্ক অন্য বিশ্বকাপ গুলাতে থাকলে এই বিশ্বকাপের মত বিতর্কিত বিশ্বকাপ এখনো পর্যন্ত হয় নি।

১৯৭৬ সালে অভ্যূথানের মাধ্যমে ক্ষমতায় আসা সামরিক শাসক  ভিদেল রাজনৈতিক কর্মীদের উপর শুরু করে সীমাহীন অত্যাচার-নির্যাতন। ৬ হাজার এর মত মানুষ গুম হয়। এ থেকে জনগণের দৃষ্টি সরানোর জন্য ১৯৭৮ সালের বিশ্বকাপটিকে মক্ষম অস্ত্র হিসেবে পেয়ে যায় সামরিক জান্তা। সামরিক জান্তা  জনগণকে উৎসবে মাতানোর জন্য ফুটবলকে কলঙ্কিত করে হলেও আর্জেন্টিনাকে চ্যাম্পিযন করার মিশনে নামে।
কুখ্যাত জেনারেল ভিদেলা

জান্তা সরকার ক্ষমতায় আসায় হল্যান্ড সহ বিভিন্ন দেশ দাবি তুলেছিল আর্জেন্টিনা থেকে বিশ্বকাপ সরিয়ে নেয়ার জন্য।কিন্তু বিশ্বকাপ সরিয়ে নেয়ার ব্যাপারটি সহজ ছিল না।সব দল আসলেও বিশ্বকাপ বয়কট করেন তৎকালীন ডাচ ফুটবল কিংবদন্তী ইয়োহান ক্রুইফ ও জার্মান তারকা পল ব্রিটনারের মত ফুটবলাররা।

>> আর্জেন্টিনা প্রথম রাউন্ডেই হেরে বসে ইটালীর কাছে। তারপরও তারা পরের রাউন্ডে পৌছাতে সক্ষম হয়। ব্রাজিলের প্রথম ম্যাচ, সুইডেনের বিপক্ষে। খেলা ১-১ , এ অবস্থায় খেলার অন্তিম মুহূর্তে ব্রাজিল ফ্রিকীক পায়। জিকোর ফ্রীকিক সুইডিশ গোলরক্ষককে ফাঁকি দিয়ে সরাসরি জালে প্রবেশ করতেই উল্লাসে ফেটে পড়ে ব্রাজিল। কিন্তু এ কী ? গোল বাতিল। বল জালে প্রবেশের মুহুর্তে রেফারী খেলার শেষ বাঁশি বাজিয়ে দিয়েছেন। বিশ্বের ইতিহাসে বিরলতম ঘটনা। এর আগেও কেউ এমন ঘটনা দেখেনি, পরেও কখনো ঘটেনি। ঘটনা এখানেই শেষ নয়, এ ঘটনা আসলে অনেক দূর গড়াবে।

(১৯৭৮ সালের বিশ্বকাপের ফরম্যাটে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল বলে কিছু ছিল না।  ১৬ দল থেকে ৮ টি দল পরের রাউন্ডে উন্নীত হয়। এ দলগুলো দু'টো গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবিন লীগ ফরম্যাটে পরস্পর পরস্পরের মুখোমুখি হয়।  এ দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সরাসরি ফাইনালে চলে যাবে, কোন সেমিফাইনাল হবে না।)

>> একই গ্রুপে পড়ে ব্রাজিল-আর্জেন্টিনা; গ্রুপের শেষ ম্যাচের আগে ব্রাজিল আর্জেন্টিনা দু'দলেরই পয়েন্ট দাঁড়ায় ৩ (তখন জয়ের জন্য ২ পয়েন্ট দেয়া হত)। আর্জেন্টিনার ম্যাচটি ছিল পেরুর বিরুদ্ধে আর ব্রাজিলের ম্যাচ ছিল  পোল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু দু'টো ম্যাচ একই সময়ে অনুষ্ঠিত হয়নি। আর্জেন্টিনার খেলার ৩ ঘন্টা আগে ব্রাজিলের খেলাটি অনুষ্ঠিত হয়। পোল্যান্ডকে ৩-১ এ হারানোর পর সমীকরণটা ছিল এমন, পেরুর বিরুদ্ধে আর্জেন্টিনাকে ৫ গোলের ব্যবধানে জিততে হবে। পেরু তখন লাতিন আমেরিকার তৃতীয় শক্তিধর দেশ, আর তাদের ৫ গোল খাওয়ার প্রশ্নই আসে না। ব্রাজিলের অনেক জায়গায় শুরু হয়ে যায় ফাইনালে ওঠার উদযাপন। কিন্তু সন্ধ্যায় ঘটে অন্য ঘটনা। ফুটবল কে কলঙ্কিত করে জেনারেল ভিদেলার সরকার  এবং পেরুর জেনারেল ফ্রান্সিসকো বার্মুদেজ এর সরকার (২ সামরিক সরকার) এর মধ্যে গোপন চুক্তির  সুবাদে পেরু ৬ গোল খায়।



পেরুর সাথে জিতা পাতানো ম্যাচ উদযাপন

সেই ম্যাচের আগে আর্জেন্টিনার মোট গোল ছিল ৬টি আর পেরু ৫ ম্যাচে গোল খেয়েছিল ৫টি।
এরপর শুরু হয় বিতর্ক। ফ্রান্স -আর্জেন্টিনা ম্যাচে এক ফরাসী প্লেয়ার দাবি করেছিলেন তিনি এক উর্দি পরা লোককে আর্জেন্টাইন প্লেয়ারদের নীল রঙের ট্যাবলেট সেবন করাতে দেখেছেন।সেই ম্যাচের পর শোরগোল উঠে আর্জেন্টাইন প্লেয়ারদের জোর করে শক্তিবর্ধক ড্রাগ দেয়ার কথা।

ব্রাজিলের সমান পয়েন্ট থাকা সত্ত্বেও আর্জেন্টিনা উঠে যায় ফাইনালে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইতালিকে  হারিয়ে ব্রাজিল হয় ৩য়।

আর ফাইনাল এ জয় নিশ্চিত করতে খেলার আগের রাতে হল্যান্ড এর খেলোয়াড় দের ঘুমাতে দেয়া হয় নি, এটা তো সবার জানা। হোটেল এর সামনে সারারাত ধরে চলে কন্সার্ট।তারপর হল্যান্ড দলকে স্টেডিয়ামে আনা হয় অনেক পথ ঘুরিয়ে। মাঠে যখন হল্যান্ড দল তখন আর্জেন্টিনা দল ড্রেসিংরুমে।এর কারণ বুয়েন্স আয়ার্সের ৭০ হাজার দর্শকের সামনে তারা যেন দুয়ো খায়।৭০ হাজার দর্শক হুইশেল,সিটি বাজিয়ে হল্যান্ড টীমকে দুয়ো দিতে লাগলো। মানসিকভাবে ধাক্কা খাওয়া হল্যান্ড দল মাঠে নামে।এমনিতেই তৎকালীন হল্যান্ডের সেরা ফুটবলার কিংবদন্তি ইয়োহান ক্রুইফ বিশ্বকাপ আগেই বর্জন করেছিলে।ফাইনালে আর্জেন্টিনা ৩-১গোলে জিতে নেয়।
ফাইনাল ম্যাচের পূর্বে দু দল


৮ এর বিশ্বকাপের একমাত্র অপরাজিত দলটি ব্রাজিল, কিন্তু কাপ চলে যায় আর্জেন্টিনার ঘরে।

তবে ফিফা এই বিশ্বকাপের ঘটনার পর হস্তক্ষেপ করতে বাধ্য হয়। নিয়ম করা হয় গ্রুপের শেষ দুটি ম্যাচ এর পর থেকে একই সময়ে অনুষ্ঠিত হবে, যেন অনৈতিকভাবে সুযোগ নিয়ে আর কেউ এমন ঘটনার পুনরাবৃত্তির সুযোগ না নিতে পারে।

যাদের সন্দেহ আছে তারা লিঙ্ক গুলোতে গিয়ে পড়ে দেখতে পারেন।


http://www.dailymail.co.uk/news/article-2098771/It-WAS-fix-Senator-reveals-Peru-agreed-throw-key-1978-World-Cup-game-Argentina.html

http://www.bbc.co.uk/blogs/legacy/jonathanstevenson/2010/05/the_story_of_the_1978_world_cu.html

http://www.theguardian.com/sport/blog/2010/jul/02/joy-six-world-cup-refereeing-controversies

https://deeppoliticsforum.com/forums/showthread.php?9715-The-dirtiest-deal-Argentina-v-Peru-1978-World-Cup#.U5V5uHK1aPk

http://www.espnfc.com/story/1425310/researchers-say-dictators-fixed-world-cup-matches-in-19341978

http://www.channel4.com/news/dr-henry-kissinger-and-footballs-longest-unsolved-riddle

http://en.wikipedia.org/wiki/1978_FIFA_World_Cup
SHARE
  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন